ওয়ার্ডপ্রেসের কাছে অ‌্যাপলের দুঃখপ্রকাশ

২৩ আগষ্ট, ২০২০ ০৫:০৯  
গত শুক্রবার অ‌্যাপল সফলভাবে ওয়ার্ডপ্রেসের ফ্রি অ‌্যাপকে মানিটাইজ করার জোর প্রচেষ্ঠা চালায়। বিষয়টি সহসাই প্রযুক্তি দুনিয়ায় ছড়িয়ে পড়ে এবং আলোচনা-সমালোচনা তৈরি হয়। মূলত প্রিমিয়াম প্লান এবং কাস্টম ডোমেইন নেইম বিক্রিতে জোর চালায় অ‌্যাপল, যার মাধ‌্যমে কোম্পানিটি চিরাচরিত ৩০ শতাংশ কমিশন নিতে পারে। তবে বিষয়টির ফলাফল ভালোভাবেই বুঝতে পেরেছে অ‌্যাপল। দ্রুততম সময়ে পিছু হটেছে কোম্পানিটি। বলতে গেলে একেবারে বিরল ঘটনা হিসেবে দুঃখ প্রকাশ করেছে অ‌্যাপল। একইসাথে জানিয়ে দিয়েছে ওয়ার্ডপ্রেসের ইন-অ‌্যাপ পারচেজ ফিচারটি আর থাকছে না। খবর রয়টার্স। এক বিবৃতিতে অ‌্যাপল জানায়, আমরা বিশ্বাস করি ওয়ার্ডপ্রেসের ইস‌্যুটি ইতিমধ‌্যেই সমাধান হয়েছে। যেহেতু ডেভেলপার অ‌্যাপ থেকে তাদের সার্ভিস পেমেন্ট অপশন বাদ দিয়েছে, তাই এখন এটি একটি স্ট‌্যান্ড-অ‌্যালন অ‌্যাপ এবং ইন-অ‌্যাপ পারচেজের দরকার নেই। আমরা ডেভেলপারকে বিষয়টি অবহিত করেছি এবং যে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে তার জন‌্য দুঃখ প্রকাশ করেছি। ডিবিটেক/বিএমটি